বরিশালে ৩৫ কচ্ছপ উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮

বরিশালে যাত্রীবাহী বাসে করে পাচারকালে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে নগরীর রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদ জানান, রুপাতলী এলাকা অভিযান চালিয়ে ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসের সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার উপস্থিতিতে বরিশাল বন বিভাগে কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/ইউবি