বিসিবির কোষাগারে ৯০০ কোটি টাকা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৯

আইসিসি-এসিসির অনুদান, টিভি রাইটস এবং স্পন্সরসহ নানা খাতে আয় রয়েছে বিসিবির। করোনাকালেও আয় বেড়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার। তাতেই ফুলে ফেঁপে উঠেছে বিসিবির কোষাগার। বিসিবির ফিক্সড ডিপোজিটের অঙ্কটা ৯০০ কোটি টাকা স্পর্শ করেছে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত নতুনের আবাহন অনুষ্ঠানে গতকাল তিনি বলেছেন ‘এখন কোচিং স্টাফে সব বিদেশি। অনূর্ধ্ব-১৯ দলেও এখন কোচ খেলোয়াড়দের বেতন ১০ গুণ বেড়ে গেছে। এতো কিছুর পরও ফিক্সড ডিপোজিটে ৯০০ কোটি টাকার মতো আছে।’

তিনি আরও বলেছেন, আগামী ২ বছর পর আইসিসি থেকে অষ্ট্রেলিয়ার সমান অনুদান পাবে বিসিবি।

ইত্তেফাক/টিআর