ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ফেন্সিং অ্যাসোসিয়েশনের কমিটির সাক্ষাৎ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের নবগঠিত এডহক কমিটি। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কমিটির সদস্যরা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় দেশ-বিদেশে ফেন্সিং সুনাম অর্জন করবে এবং এতে নবগঠিত বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। 

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউর রহমান সিনহা, কোষাধ্যক্ষ সাইফুল হকসহ অন্যান্য সদস্যরা। এ সময় সাফল্যের পথে সামনের দিকে এই খেলাকে আরও এগিয়ে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী। সেই সঙ্গে নতুন কমিটি গঠন করায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান।

ইত্তেফাক/জেডএইচডি