ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন রিয়াদ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৫

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে এসে সিরিজ নিশ্চিত করতে পারলো না বাংলাদেশ। মাত্র ৭৬ রানে অলআউট হয়ে ৫২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে তারা। এর মধ্য দিয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করলো কিউইরা। তবে আরও দুই ম্যাচ বাকি থাকায় টাইগারদের সিরিজ জয়ের আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না।

রবিবার (৫ সেপ্টেম্বর) মিরপুরে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী পর্বে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে মিডল অর্ডারে বড় কোনো জুটি না হওয়াতে অসহায়ত্ব ফুটে উঠেছে।

No description available.

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, উইকেট ও কন্ডিশন বিবেচনায় ১২৯ রানের লক্ষ্য তাড়া করার সামর্থ্য বাংলাদেশের ছিল। বোলাররা ভালো করার পর ব্যাটসম্যানরাও দারুণ শুরু এনে দেয়। কিন্তু সেই ছন্দটা আর ধরে রাখা যায়নি।

No description available.

নেতিবাচক চিন্তা না করে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে। পাশাপাশি ঘাটতি নিয়েও কাজ করতে হবে।’

সিরিজ জয়ের স্বপ্ন এখনো মিলিয়ে যায়নি মনে করিয়ে দিয়ে টাইগার দলপতি বলেন, ‘এখনো আমরা এগিয়ে। আরও দুই ম্যাচ বাকি। আগামী ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করবো।’

ইত্তেফাক/টিএ