অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত পেলে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫

ব্রাজিলের ৮০ বছর বয়সী ফুটবল সম্রাট পেলের মলাশয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।  মলাশয়ে টিউমার ধরা পড়েছিল। এক সপ্তাহ ধরে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। অস্ত্রোপচার সফল হয়েছে এটাই সুখবর।

পেলেই একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন।  পেলের নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে এই খবরটি দিয়েছেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই আমার খোঁজ নেওয়ার জন্য, আমাকে মেসেজ পাঠানোর জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি। ডঃ ফাবিও ও ডঃ মিগেলকে ধন্যবাদ জানাই আমার প্রতি সারাক্ষণ খেয়াল রাখার জন্য। গত শনিবার মলাশয়ের ডানদিকে সন্দেহজনক টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়। নানান পরীক্ষা-নিরীক্ষার পর এই টিউমার ধরা পড়েছিল।’

তিনি আরো লিখেছেন, ‘ দুর্দান্ত সব সাফল্য সবার সঙ্গে ভাগ করতে পারার অভ্যাস আমার আছে। এই ম্যাচটাও আমি হাসিমুখে সফলতার সঙ্গে খেলব। আমার পরিবার ও বন্ধুবান্ধবদের ভালোবাসা সবসময় থাকবে, আমি জানি।’

Pele Ranked The Greatest Footballer Of All Time By BBC Poll

পেলেকে নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছে সাও পাওলো হাসপাতাল। তারা জানিয়েছে, আপাতত পেলেকে আইসিসিইউতে রাখা হলেও ২-৩ দিনের মধ্যেই তাকে সাধারণ কেবিনে নিয়ে যাওয়া হবে। পেলের মলাশয়ের সেই টিউমার আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

২০১২ সালে একবার থাইয়ের প্রতিস্থাপন সার্জারি হয়েছিল পেলের, যা সফল হয়নি। এরপর থেকে হুইলচেয়ারেই চলাচল করেন তিনি । 

ইত্তেফাক/এফএস