গত ২৬ অগাস্ট মা হয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। মা হওয়ার ১২ দিন পর এই প্রথম জনসমক্ষে আসতে চলেছেন তিনি। বুধবার একটি স্যালোঁর উদ্বোধন করবেন নুসরাত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিজের বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া, বারবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। কে তার ছেলের বাবা এই প্রশ্নে এখনও সরগরম নেটদুনিয়া। বিনা কারণেও সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ট্রোল হতে থাকেন তিনি। কিন্তু বরাবরই ট্রোলকে পাত্তা দিতে নারাজ নুসরত। বারবারই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রোলারদের বার্তা দিয়েছেন অভিনেত্রী।

সন্তান জন্মের পর বারবারই জানিয়েছেন যারা তাকে পরামর্শ দিতে চান না, তাদের থেকে সমালোচনা তিনি শুনবেন না। মা হওয়ার এই জার্নিতে বরাবরই তার পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। যশকে নিয়েও কম কথা শুনতে হয়নি নুসরাতকে।
সব ঝড় সামলে ছেলেকে নিয়ে তিনি যে বেশ ভালো সময় কাটাচ্ছেন তা বোঝাই যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে। যেহেতু তিনি সিঙ্গল মাদার তাই ছেলের সব দায়িত্ব নিজে হাতেই সামলাচ্ছেন। এরই মাঝে কাজে ফিরছেন নুসরাত জাহান।
ইত্তেফাক/বিএএফ
