একশ পর্ব পূর্ণ হলো সিবিএন-২৪ এর আয়োজন ‘গণমাধ্যমে কানাডা’র। ২০১৮ সালের ১৮ মার্চ শুরু হওয়া অনুষ্ঠানটির শততম পর্ব প্রচারিত হয়েছে সোমবার।
প্রিন্ট ছাড়াও অনলাইনে ভার্সনের পাশাপাশি ফেসবুক লাইভ এবং ইউটিউবে ‘গণমাধ্যমে কানাডা’ অনুষ্ঠান প্রচার করছে সিবিএন। বাংলাদেশ এবং কানাডার সংবাদ বিষয়ক পর্যালোচনার অনুষ্ঠানটি আজ একশ পর্ব পূর্ণ হলো। জনপ্রিয় এই অনুষ্ঠানটি প্রথম শুরু হয় ১৮ মার্চ ২০১৮ সালে। ‘গণমাধ্যমে কানাডা’ অনুষ্ঠানের মাধ্যমে দু’দেশে আর্থ-সামাজিক-রাজনৈতিকসহ প্রবাসী বাঙালিদের নানান গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
‘গণমাধ্যমে কানাডা’র উপস্থাপক সাংবাদিক মাহবুবুল হক ওসমানী আর আলোচক দৈনিক ইত্তেফাকের কানাডা প্রতিনিধি কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। অনুষ্ঠানটির শততম পর্ব উপলক্ষে কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ড. খলিলুর রহমান এক শুভেচ্ছা বাণীতে ‘গণ মাধ্যমে কানাডা’র গুরুত্ব তুলে ধরেন।
বর্তমান সময়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে বাংলা গণমাধ্যম। কানাডাতেও রয়েছে একাধিক। প্রিন্ট ভার্সন, অনলাইন, চ্যালেনগুলোর অধিকাংশই টরন্টোভিত্তিক। এগুলোর মধ্যে অন্যতম সিবিএন২৪ বা কানাডা-বাংলাদেশ নিউজ ২৪।
ইত্তেফাক/জেডএইচডি
