‘সাকিরার সঙ্গে প্রেমের সময় গার্দিওলা চাপে রেখেছিলেন’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

বার্সেলোনা তারকা জেরার্ড পিকে বলেছেন, কলম্বিয়ার গায়িকা সাকিরার সঙ্গে সম্পর্ক গড়ে উঠার পর বার্সেলোনার তৎকালীন কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল।

সোমবার লা সোতানাকে পিকে বলেন, আমি যখন সাকিরার সঙ্গে ডেটিং শুরু করি, তখন পেপ গার্দিওলার সঙ্গে আমার সম্পর্কের পরিবর্তন ঘটে। ওই সময় আমাকে দারুণ চাপে রেখেছিলেন। আমার মনে হতো অনুশীলনে আমাকে সবকিছু একেবারেই নিখুঁতভাবে করতে হতো। এই সময় বার্সা ছাড়ারও চিন্তা করেছিলাম। সেটি ছিল ২০১১-১২ মৌসুমে। গার্দিওলার অধীনে ওই মৌসুমটিতে আমাকে যথেষ্ট ভুগতে হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে ফের বার্সেলোনায় যোগ দেন পিকে। পরবর্তী চার বছর কোচ গার্দিওরার অধীনে লা লিগার তিনটির পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের দুই শিরোপা জয়েরও অংশীদার ছিলেন পিকে। 

 

ইত্তেফাক/ইউবি