শরিয়াহ আইন অনুসরণ করবে তালেবান সরকার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

আফগানিস্তানের নবগঠিত সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান। এ ঘোষণা দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানা যায়, ইংরেজি ভাষায় দেয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘আমি সকল দেশবাসীকে নিশ্চিত করছি যে নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন এবং শরীয়াহ আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।’ এই নেতা কখনো জনসম্মুখে আসেননি।  

Afghanistan: US 'concerned' by new Taliban government - BBC News

আখুন্দজাদা আফগানদের বলেন, নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে। লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না। কোন ব্যক্তির সাথে ইসলামিক আমিরাতের কোন সমস্যা নেই।’

‘আপনারা সকলে এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুন:গঠিত করবো।’
ধর্মীয় ছুটি চলাকালে দেয়া এ বার্তায় আখুন্দজাদার পাবলিক প্রোফাইলের ব্যাপারে তেমন কিছুই বলা হয়নি।

ইত্তেফাক/এএইচপি