সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব- ১৯ দলকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ যুবারা। এর মধ্য দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার জুনিয়ররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার মুখোমুখি হয় দুই দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মেহেরবের ৪৯ ও নাবিলের ৪২ রানের ওপর ভর করে ৩৮.৩ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১৫৪ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন সামি। এছাড়া শহিদউল্লাহ হাসানি ৩টি এবং ইজহারুল হক নাভিদ ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
টাইগার যুবাদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন রিপন। এছাড়া আশিকুর এবং নাইমুর নেন ২টি করে উইকেট।
ইত্তেফাক/টিএ
