ইউপি নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করে সে আমার প্রতিনিধি: নিক্সন চৌধুরী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৪

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে সে আমার এলাকার উন্নয়নের প্রতিনিধি। 

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন এমপি নিক্সনের নেতৃত্বে ফরিদপুরের সদরপুর উপজেলার জাকের পার্টির সাধারণ সম্পাদক ও সদরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. ইয়াকুব আলী মোল্যা আওয়ামী লীগে যোগদান করেন।

তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাসে যেখানে সারাবিশ্ব থমকে গেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন থেমে নেই। সদরপুরের পদ্মা ও আড়িয়াল খাঁর চরাঞ্চলে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা আমি বাস্তবায়ন করার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবো। 

No description available.

নিক্সন চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ‘গ্রাম হবে শহর’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং যুবসমাজকে খেলাধুলা চর্চায় নিয়ে আসতে অচিরেই সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম তৈরি করা হবে। পাশাপাশি সদরপুরে ইউপি কমপ্লেক্স নির্মাণের কাজ ও চরা লে দুর্যোগ শেল্টার কেন্দ্র নির্মাণ করা হবে। 

এর আগে তিনি উপজেলা সদরের সদর বাজার থেকে ১৪রশি জিসি সড়ক প্রস্তুতকরণ ও পুন:নির্মাণে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। 

হাজী এবিএম গোলাম রাব্বানী মোল্যার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার মোল্যা, জেলা পরিষদের সদস্য হারিজুর রহমান হারেজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ। 

ইত্তেফাক/এমএএম