ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর তফসিল ঘোষণা হবে আগামীকাল সোমবার।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন। এসময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: উপজেলা পর্যায় থেকে মাস্টার প্ল্যানের তাগিদ প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, একই দিনে হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে।
ইত্তেফাক/কেকে
