‘এক্সেলসিয়র ২০২১’-এর পঞ্চম আসর অনুষ্ঠিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

অনুষ্ঠিত হয়ে গেলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাব আয়োজিত দেশের সবচেয়ে বড় মাইক্রোসফট এক্সেল ভিত্তিক প্রতিযোগিতা ‘এক্সেলসিওর ২০২১ পাওয়ার্ড বাই ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড’। প্রতিযোগিতার পঞ্চম এই আসরে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতায় দুটি কর্মশালার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনেক মূল্যবান মাইক্রোসফট এক্সেলভিত্তিক জ্ঞান লাভ করে। পরবর্তী দুই রাউন্ডে প্রতিযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হয়। প্রথম রাউন্ডে ২৬৬ জন অংশগ্রহণকারীকে এক্সেলের প্রতিদিনের কার্যকলাপ বাস্তবায়নের দিকে মনোনিবেশ করে সমস্যাগুলির সমাধান বাস্তবায়ন করতে হয়। এরপর পরবর্তী রাউন্ডে শীর্ষ ৫০ জন অংশগ্রহণকারী এক্সেল নিয়ে একটা কেইস সম্পন্ন করার মাধ্যমে ফাইনালে অগ্রসর হয় এবং যেখানে তাদের সমালোচনামূলক চিন্তা করার ক্ষমতা এবং মাইক্রোসফট এক্সেলে দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনলাইনে অনুষ্ঠিত হয় গত ৫ সেপ্টেম্বর এবং চ্যাম্পিয়নের স্থান অর্জন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিপার্টমেন্টের ছাত্র একিবুর রহমান এবং ফারদিন আল ওয়াফিয়ান অর্জন করেছেন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার আপের স্থান। এই শীর্ষ তিন বিজয়ী পাচ্ছে যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ হাজার টাকা। একই সঙ্গে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডে ইন্টার্নশিপ করার সুবর্ণ সুযোগ। তাছাড়া দ্বিতীয় রাউন্ডের ১০ জন সেরা প্রতিযোগী পেয়েছে একটি করে সার্টিফিকেট যা তাদের দক্ষতার প্রমাণস্বরূপ। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের অধীনে পরিচালিত 'এনএসইউ ফাইন্যান্স ক্লাব' ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি বিগত বছরগুলয় নানারকম জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। 'এক্সেলসিওর ২০২১' গত চারবার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হলেও এবার জাতীয় পর্যায়ে আয়োজিত হয়েছে, যা কিনা 'এনএসইউ ফাইন্যান্স ক্লাব এর জন্য একটি বড় প্রাপ্তি।

প্রতিযোগিতায় এবারে বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক, সহযোগিতা করছে দ্য বিজনেস স্ট্যানডার্ড, ফুড পার্টনার 'লা শেরিজ', রেডিও পার্টনার 'রেডিও কার্নিভাল' এবং ব্রডকাস্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে 'যমুনা টেলিভিশন'। ক্লাব পার্টনার ওয়াইগ্যাপ বাংলাদেশ বরাবরের মতন এবারও এনএসইউ ফাইন্যান্স ক্লাবের সঙ্গে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি