সাঁতার থেকে ফুটবল, অশ্বারোহন থেকে ক্রিকেট, আফগনিস্তানে সব খেলাই খেলতে পারবে পুরুষরা। তালেবান জানিয়ে দিয়েছে, পুরুষরা ৪০০-র মতো খেলায় অংশ নিতে পারবে। কোনো বাধা নেই। কিন্তু মেয়েরা?
ডিরেক্টর জেনারেল অফ স্পোর্টস বসির আহমেদ রুস্তুমজাই বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মেয়েদের খেলার ব্যাপারে আমাকে দয়া করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। তিনি নিজে আগে আফগানিস্তানের কুংফু ও কুস্তি চ্যাম্পিয়ন ছিলেন। কিন্তু মেয়েদের খেলা নিয়ে তিনি চুপ থাকাই শ্রেয় মনে করেছেন। এ ব্যাপারে যাবতীয় প্রশ্ন এড়িয়ে গেছেন।

ছেলেদের খেলায় বাধা নেই
রুস্তুমজাই বলেন, ছেলেদের খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা যে কোনো খেলাতেই অংশ নিতে পারে। আমরা কোনো খেলাকেই নিষিদ্ধ ঘোষণা করেো না। যদি না সেটা শরিয়াহ আইনের বিরোধী হয়। আমরা ৪০০ ধরনের খেলাধুলা অনুমোদন করি।
তিনি আরও বলেন, ফুটবলারদের বা থাই বক্সিং যারা করবেন, তাদের একটু বড় ঝুলের শর্টস পরলেই হবে। শর্টস হাঁটুর নিচে পর্যন্ত থাকলেই হলো।
ইত্তেফাক/টিএ
