যুক্তরাষ্ট্রের সিস্টেমকে দুষলেন বাইলস

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮

মানসিক অবসাদে থাকায় টোকিও অলিম্পিকসে বেশ আলোচিত ছিলেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। বেশ কিছু ইভেন্টে খেলেনওনি। মানসিকভাবে বিপর্যস্ত থাকার অনত্যম কারণ হিসেবে এবার উল্লেখ করলেন যৌন নিপীড়িত হওয়ার ঘটনাকে।

তিন বছর আগে যুক্তরাষ্ট্রের মহিলা জিমন্যাস্টদের সাবেক ডাক্তার ল্যারি ন্যাসারের ওপর যৌন হেনস্তার অভিযোগ আনেন চার বারের অলিম্পিক স্বর্ণজয়ী বাইলস।

How was Larry Nassar able to abuse so many gymnasts for so long? |  Gymnastics | The Guardian

ল্যারি ন্যাসার

শুধু বাইলস নন, ১৮ বছর ধরে ন্যাসারের শিকার হয়েছিলেন আরো অনেক মহিলা জিমন্যাস্ট। এনিয়ে মামলা করা হয় ২০১৫ সালে। সেই মামলার সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের পুরো সিস্টেমকেই দোষ দিলেন বাইলস।

সিনেট জুডিসিয়ারি কমিটির সামনে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে ল্যারি ন্যাসারকে যেমন আমি দোষ দিচ্ছি, একইভাবে দোষ দিচ্ছি আমাদের গোটা ব্যবস্থাটাকে। তার জন্যই ন্যাসার দিনের পর দিন এই কুকর্ম করে যাওয়ার সুযোগ পেয়েছেন। আমাদের জিমন্যাস্টিক্স এবং অলিম্পিকস, প্যারালিম্পিকস সংস্থা নিজেদের কাজ ঠিকমতো করেনি। এফবিআই (তদন্ত সংস্থা) অন্ধের মতো বসেছিল। তারা ঠিকমতো দায়িত্ব পালন করলে এত দিন ধরে একই অপরাধ ঘটত না।’

ইত্তেফাক/টিআর