সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্ব। তবে খেলাগুলো আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ।
তিনি জানান, ‘সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু। বিশেষ করে মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ নারীদের খোলা চুল ও খোলামেলা পোশাকে উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে ইসলামিক আমিরাত অব তালেবান।’
Afghanistan national ???? ???? will not broadcast the @IPL as usual as it was reportedly banned to live the matches resumed tonight due to possible anti-islam contents, girls dancing & the attendence of barred hair women in the ????️ by Islamic Emirates of the Taliban. #CSKvMI pic.twitter.com/dmPZ3rrKn6
— M.ibrahim Momand (@IbrahimReporter) September 19, 2021
আইপিএলে গত কয়েক বছর ধরে নিয়মিত খেলে যাচ্ছেন তিন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এ কারণে আফগানিস্তানের সমর্থকরাও নিয়মিত টুর্নামেন্টটি দেখতো। কিন্তু এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা।
ইত্তেফাক/টিএ
