জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৬

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইবুনাল। 

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশালের সাইবার ট্রাইবুনালের বিচার গোলাম ফারুক জামিনের আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন। 

এনায়েত হোসেন আরও বলেন, ‌‘রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে এবং বয়সের বিবেচনায় আদালতের বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেন।’ 

ইত্তেফাক/কেকে