এবারও বেড়েছে হজযাত্রার খরচ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪

হজযাত্রায় এবারও খরচ বেড়েছে বলে জানা গেছে। সরকারি ও বেসরকারি দুই জায়গাতেই খরচ বাড়ল।

সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৯’ এবং ‘হজ প্যাকেজ-২০১৯’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। 

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-১ এ এবার চার লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ৪৪ হাজার টাকা লাগবে। 

গত বছর প্যাকেজ-১ এ তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ফাইজার পরিবারকে ১লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

ইত্তেফাক/এমআই