ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাবাইচ দেখতে দুই পাড়ে দর্শনার্থীর ভিড় জমেছিল। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে স্থানীয়দের উদ্যোগে উপজেলার গোবিন্দাসীর যমুনা নদীতে শুক্রবার শুরু হওয়া এ নৌকাবাইচ রবিবার (২৬ সেপ্টেম্বর) শেষ হয়।
সরজমিনে দেখা গেছে, নদীর খানুরবাড়ি থেকে কুকাদাইর হয়ে চরচিতুলিয়াপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার অংশ জুড়ে নানা পেশার মানুষ দাঁড়িয়ে উপভোগ করছে নৌকাবাইচ।
ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া বলেন, মানুষ শান্তিপূর্ণভাবে নৌকাবাইচ উপভোগ করছে। সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে।
ইত্তেফাক/এমআর
