ঢাকা রিজেন্সিতে পর্যটন উৎসবের উদ্বোধন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২১’ এর আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। গত ২৩ সেপ্টেম্বর কেক কাটার মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান, ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর এটিএম আহমেদ হোসাইন, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ ইরা মাসুক এবং ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২১’– এর রিওয়ার্ড পার্টনার ইউএসবাংলা ও নভোএয়ার, মিডিয়া পার্টনার রেডিও টুডে ও বাংলাভিশন ডিজিটাল-এর কর্মকর্তাগণ।

ইত্তেফাক/জেডএইচডি