মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৮

ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। 

গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত বুধবার তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

এদিন ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

 

ইত্তেফাক/ইউবি