বাংলাদেশের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং ইন্টেরিওর ডিজাইনারদের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ডেকোরেটিভ কোটিং কোম্পানি এশিয়ান পেইন্টস উন্মোচন করলো 'কালারনেক্সট-২০২১'।
অনুষ্ঠানে এশিয়ান পেইন্টসের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে 'কালার অব দা ইয়ার' ঘোষণা করা হয়। এ সময় এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল ভাটনগর বলেন, নিত্যনতুন ডিজাইনের মধ্য দিয়ে আমরা গ্রাহকের নিজস্ব চাহিদাকে খুঁজে নিয়ে আসার চেষ্টা করি। ব্র্যান্ডগুলো পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে কিনা সেদিকে গ্রাহকের সবসময় সজাগ দৃষ্টি থাকে। ২০২১ সাল আমাদের মাঝে নতুন করে শুরু করার প্রত্যয় নিয়ে এসেছে। তাই আমাদের প্রচেষ্টা এমন রঙ নিয়ে আসার যা ঘরে প্রশান্তি ও প্রাণবন্ততা নিয়ে আসবে।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ডেকোরেটিভ কোটিং কোম্পানি এশিয়ান পেইন্টস দীর্ঘদিন যাবৎ কালারনেক্সট-বার্ষিক রঙ এবং সাজসজ্জা বিষয়ক ভবিষ্যৎ পরিকল্পনা প্রোগ্রামের মধ্য দিয়ে ডিজাইন ইন্ডাস্ট্রির চলার পথ সুগম করে চলেছে। এশিয়ান পেইন্টস প্রতি বছর বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ট্রেন্ড, রঙ, উপকরণ, টেক্সচার এবং ফিনিশিং এর একটি পরিকল্পনা তৈরি করে থাকে।
ইত্তেফাক/জেডএইচডি
