সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে (৩৪) একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জুনায়েদ হোসেন সবুজ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ (মিলন মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি খোকন চন্দ্র সরকার বলেন, সবুজের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
