জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের দৌড়ে জেতার পর এই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার রান অফে ২৫৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেছেন কিশিদা।

Japanese Foreign Minister Fumio Kishida may challenge PM Shinzo Abe for his  position: Media reports | World News,The Indian Express

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নির্বাচনে জয়ী ব্যক্তিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে।

মৃদুভাষী কিশিদা একসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। মাত্র এক বছর দায়িত্বে থেকেই প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাড়ানোড় সিদ্ধান্ত নিয়েছেন সুগা।

প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার প্রথম মিশন হবে আসছে সাধারণ নির্বাচনে এলডিপিকে নেতৃত্ব দিয়ে জয়ের পথ নিশ্চিত করা। অনেকদিন ধরেই প্রধানমন্ত্রী পদের দিকে নজর ছিল কিশিদার। গত বছর দলীয় প্রধান নির্ধারণের নির্বাচনে সুগার কাছে পরাজিত হওয়ায় পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছিল তাকে। 

ইত্তেফাক/টিআর