অন্যরকম ছবিই পছন্দ ভূমির

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭

‘দম লাগাকে হেঁইসা’ ছবি দিয়ে শুরু করেছিলেন, তারপর একের পর এক অন্য রকম ছবিতে কাজ করেছেন ভূমি পেড়নেকর। ভূমির ছবি মানেই সেই ছবিতে সমাজের প্রতি বার্তা থাকবে এমনটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই নিয়েই সম্প্রতি কথা বললেন বলিউডের অন্যধারার অভিনেত্রী ভূমি পেড়নেকর।

Actor Bhumi Pednekar tests positive for COVID-19, urges fans to follow  safety protocols- The New Indian Express

প্রথম ছবির জন্যই ওজন বাড়িয়েছিলেন ভূমি, সেটা ২০১৫ সাল । তারপর ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘সুন চিড়িয়া’, ‘শুভ মঙ্গল সাবধান’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন ভূমি। ছবি বাছাইয়ের ক্ষেত্রে সব সময়েই ‘সুপার কনফিডেন্ট’ থাকেন ভূমি।তার মতে, তিনি ঠিক সেই সব ছবিতেই কাজ করতে চান যে ছবিগুলো ইউনিক, নতুন কোনও বার্তা দেয় যে ছবি। বিশেষ করে যে সব ছবিতে নারী চরিত্রকে খুব সম্মানের সঙ্গে ফুটিয়ে তোলা হয় , সেই সব ছবিতে কাজ করার জন্য সব সময়েই মুখিয়ে থাকেন ভূমি।

Reminiscing Unconventional Performances By Bhumi Pednekar

তার প্রত্যেকটি ছবিই ভূমির হৃদয়ের কাছাকাছি। এমন সব ছবিতে কাজ করতে পারার পুরো কৃতিত্বটাই কিন্তু ভূমি দিচ্ছেন তার পরিচালকদের। তারা এত সুন্দর চিত্রনাট্য না লিখলে এত ভাল কাজ তিনি করতেই পারতেন না বলে বিশ্বাস করেন অভিনেত্রী।

নারী কেন্দ্রিক গল্প বাছাই করে সেই সব চরিত্র ফুটিয়ে তোলা তার কর্তব্য বলেই মনে করেন ভূমি। ছবি বাছাইয়ের পর চরিত্রের সঙ্গে এমন ভাবে মিশে যান তিনি, যে দর্শক তাকে ভাল না বেসে থাকতে পারেন না। বরাবরই নিজের পছন্দ মতো চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী । আর তাই দর্শক তো বটেই  প্রযোজক- পরিচালকদের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই ভূমি পেড়নেকরের।

ইত্তেফাক/এফএস