‘চব্বিশ ঘণ্টাই কাজ করতে চাই’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬

কিছুদিন বিরতি দিয়ে আবারো কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি শেষ করেছেন ‘লস্ট’ শিরোনামের নতুন একটি সিনেমার কাজ। অনুসন্ধানমূলক গল্পে সিনেমাটি নির্মাণ করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

সিনেমাটিতে ইয়ামির সঙ্গে আরও দেখা যাবে পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালম, পিয়া বাজপেয়ী ও তুষার পান্ডের মতো তারকাদের। তবে ‘লস্ট’-এর শুটিং শেষ হতে না হতেই আরেকটি সিনেমার শুটিংসেট দেখতে গিয়ে ইয়ামি চমকে দিলেন ভক্তদের। সম্প্রতি তিনি নতুন সিনেমার সেট দেখতে যাওয়ার বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ইয়ামির বিরতিহীন কাজ করার মানসিকতা দেখে মুগ্ধ হন সিনেপ্রেমীরা।

Yami Gautam wallpapers, Celebrity, HQ Yami Gautam pictures | 4K Wallpapers  2019

এ প্রসঙ্গে ইয়ামি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি। তাই চব্বিশ ঘণ্টা কাজ করতেও আমার আপত্তি নেই। আমি মনে করি, ক্যারিয়ার গড়তে পরিশ্রমের বিকল্প নেই। সেটা যে মাধ্যমেই হোক। তবে হ্যাঁ, মনে রাখার মতো গল্প ও চরিত্র না পেলে কাজের জন্য কাজ করতে চাই না।’

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ইয়ামির ‘ভুত পুলিশ’ সিনেমাটি। ইয়ামি, সাইফ, অর্জুন ও জ্যাকুলিন অভিনীত এই সিনেমাটি এরইমধ্যে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

ইত্তেফাক/এমআর