লঙ্কানদের বিপক্ষে তিন পয়েন্ট আমাদের মূল লক্ষ্য-জামাল ভুঁইয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৩:১০

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সাফে অভিযান শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার মালদ্বীপের মালেতে সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন, আজকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেওয়াটাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা তিন পয়েন্ট পেতে চাই। সাফের এই ম্যাচটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জামাল ভুঁইয়া জানিয়েছেন মালদ্বীপে এসে আমরা হাতেগোনা অল্পকয়েক দিন অনুশীলন করেছি। মানিয়ে নেওয়ার জন্য এটা যথেষ্ট। আমাদের এখন মূল ফোকাস হচ্ছে মাঠে প্রমাণ করা। আমরা সব ফুটবলার একটা মঞ্চে এসেছি, কীভাবে সাফল্য পাওয়া যায়। আমরা একটা ভালো ফুটবল খেলা উপহার দেব। নতুন ফুটবল স্টাইলে খেলব।

ইত্তেফাক/এসআই