নিয়মিত কেমো থেরাপি নিতে হবে পেলেকে

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৮:৫৭

প্রায় একমাস হাসপাতালে কাটানোর পর গতকাল ছাড়া পেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে। বৃহদান্ত্রের টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও নিয়মিত কোমথেরাপি গ্রহণ করতে হবে ৮০ বছর বয়সী এই ফুটবল লিজেন্ডকে।

অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত পেলে

নিয়মিত পরীক্ষা করাতে গিয়ে দেহে টিউমার শনাক্ত হওয়ায় ৩১ আগস্ট সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। ৪ সেপ্টেম্বর তার দেহে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অবশ্য তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ ‘ক্যান্সার’ শব্দটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করলেও তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিয়মিত কেমোথেরাপি নিতে হবে পেলেকে। যদিও ক্যান্সার আক্রান্ত রোগীরাই এই চিকিৎসা গ্রহণ করেন।

ইত্তেফাক/এমআর