ডারবান থেকে আফগান দলকে  প্রস্তুত করছেন ক্লুজনার

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৩৯

নিজ দেশে বসেই প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান দলকে প্রস্তুত করছেন প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ল্যান্স ক্লুজনার।

আফগানিস্তানের প্রধান কোচ ল্যান্স ক্লুজনার মনে করেন, তালেবান শাসিত শাসন দেশে ক্রিকেটের উন্নয়নে খুশি এবং দেশে খেলাটির উন্নয়নে সহায়ক।

Lance Klusener Says Taliban Are Supporting Afghanistan Cricket -  IndianSports11

বার্তা সংস্থা এএফপির সাথে আলাপকালে ক্লুজনার জানান, খেলাধুলার ক্ষেত্রে তালেবানদের কাছ থেকে পাওয়া সমর্থনে তিনি সন্তুষ্ট।

তিনি জানান, ‘তারা (তালেবান) সবাই ক্রিকেটকে সমর্থন করে যাচ্ছে। সবদিক থেকেই তারা আমাদের ক্রিকেটীয় উদ্যোগের ব্যাপারে খুশি এবং সবকিছুই সমর্থন করছে।’

১৯৯৬ ও ১৯৯৯ সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড় ছিলেন ক্লুজনার। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে আফগানদের কোচের দায়িত্বে আছেন তিনি।

ইত্তেফাক/এমআর