নিলামে উঠছে মোহাম্মদ আলীর আঁকা ছবি

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৮:২৮

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর আঁকা ছবি আগামী সপ্তাহে নিলামে উঠবে নিউ ইয়র্কে। আয়োজকরা জানান আলীর বক্সিং প্রতিভার কথা সবাই জানলেও তার ছবি আঁকার অভ্যাসের কথা খুব কম মানুষই জানেন।

Drawings by boxing legend Muhammad Ali up for auction

মোহাম্মদ আলীর আঁকা ২৪টি ছবির বিষয় বৈচিত্র্যও চমকে দেওয়ার মতো। কয়েকটি কার্টুন স্টাইল, কয়েকটিতে ফুটে উঠেছে তার ধর্মীয় ও সামাজিন ন্যায়ের ধারণা। রয়েছে বক্সিং রিঙে নিজেকে কল্পনা করে আঁকা ছবিও। ১৯৭৮ সালে ঐতিহাসক মিনি সিরিজ ফ্রিডম রোড নির্মানের সময় আলীর আঁকা ‘স্টিং লাইক আ বি’ ছবিটিও নিলামে উঠছে। ওই ছবিতে দেখা যাচ্ছে নকআউট হওয়া এক প্রতিপক্ষ রেফারির কাছে অনুযোগ করছেন ‘সত্যিই তো ও প্রজাপতির মতো ভেসে বেড়ায় আর মৌমাছির মতো দংশন করে।’ নিলামটির আয়োজক বনহ্যামসের মতে ৫ই অক্টোবর এই ছবিটির দাম প্রায় ৪০০০০-৬০০০০ মার্কিন ডলার উঠতে পারে।

বনহ্যামসের ডিরেক্টর হেলেন হল বলেন আলীর নয়া দিকটি উন্মোচিত হওয়ার পর অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আলীর সঙ্গে কাজ করা রডনি হিল্টন ব্রাউনের ব্যক্তিগত সংগ্রহ থেকে ছবিগুলি নিলামে তোলা হচ্ছে। প্রথম জীবনে ক্যাসিয়াস ক্লে হিসাবে পরিচিত হয়ে ওঠার পর ১৯৬৬ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নিয়েছিলেন প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন। ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি বক্সার।

ইত্তেফাক/এফএস