আগামী ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে শাটল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২ অক্টোবর) সকালে দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান। তিনি বলেন, ১৬ অক্টোবর থেকে প্রতিদিন সকালে শহর থেকে ২ টি ট্রেন ক্যাম্পাসে আসবে। আবার বিকেলে শহরে যাবে।
এছাড়া ক্যাম্পাস খোলার ব্যাপারে তিনি বলেন, এখনও নিশ্চিত কিছু বলতে পারছি না। এটা টিকা কার্যক্রমের উপর নির্ভর করছে। অন্তত ১ ডোজ টিকা নিশ্চিত ছাড়া খোলার সিদ্ধান্ত নেওয়া যাবে না।
ইউজিসিতে পাঠানো টিকার আবেদনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটার এখনও কোনো আপডেট নেই।
ইত্তেফাক/এসজেড

