পাবনায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫:৩৬

পাবনায় জমি নিয়ে বিরোধে আব্দুর রশিদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রশিদ ওই গ্রামের মৃত কেফাত মোল্লার ছেলে।

রশিদের স্বজনরা জানান, আতাইকান্দা গ্রামের রশিদ মোল্লা ও তার চাচাতো ভাই একই গ্রামের আফতাব মোল্লার মধ্যে জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফতাব মোল্লা ধারালো অস্ত্র নিয়ে রশিদ মোল্লাকে কুপিয়ে আহত করেন। পরিবারের লোকজন রশিদ মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


ইত্তেফাক/ইউবি