আইপিএলের চলমান আসরে প্লে-অফে উঠতে হলে এখন কলকাতা নাইট রাইডার্সের সামনে একটাই সমীকরণ, সবগুলো ম্যাচ জিততে হবে। এরপরও যদি-কিন্তু রয়েছে। অর্থাৎ সবগুলো ম্যাচই ডু অর ডাই। এমন অবস্থায় অফফর্মে থাকা কেকেআরের অধিনায়ক ইয়ন মরগানকে অপসারণের দাবি উঠেছে। কিন্তু কে হবেন নতুন অধিনায়ক?
সেটির যেন একটি উপায় বাতলে দিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। বলেছেন, সাকিব আল হাসানকে অধিনায়ক বানিয়ে একাদশে ফেরানো হোক।

চলতি মৌসুমে বেশ ঘটা করে সাকিবকে কিনে নেয় কলকাতা। তাকে কেন্দ্র করে শিরোপা পুনরায় ঘরে তোলারও স্বপ্ন দেখে ফ্রাঞ্জাইজিটি। কিন্তু প্রথম তিন ম্যাচ খেলানোর পর একাদশে আর সুযোগ মেলেনি বাংলাদেশি তারকার। তার বদলি হিসেবে নামা অভিজ্ঞ সুনীল নারাইন যে খুব একটা ভালো করছেন, তাও বলা যাবে না। তবুও কেকেআরের একাদশে সাকিব উপেক্ষিত।
অন্যদিকে, আসরের শুরু থেকেই অফফর্মে দলটির ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তার ব্যাট যেন হাসতেই ভুলে গেছে। দলের বিপদে তিনি বিপদ আরও বাড়িয়ে দিচ্ছেন। সবমিলিয়ে সমর্থকরা মরগানের নেতৃত্বে খুশি নন।
Desperate times, desperate measures. Can #KKR contemplate making Shakib the captain for the remaining games? Nothing against Morgan but if runs aren’t coming, they simply aren’t. Can happen to the best of players. Shakib would give a few overs alongside his batting. Thoughts?
— Aakash Chopra (@cricketaakash) October 1, 2021
এক টুইট বার্তায় আকাশ চোপড়া বলেন, ‘হতাশাজনক সময়, মরিয়া অবস্থা। কেকেআর কী চিন্তা করবে আসন্ন খেলাগুলোর জন্য সাকিবকে অধিনায়ক বানাতে? মরগানের বিরুদ্ধে কিছু নয়। কিন্তু যদি রান না আসে, তারা কেবল নয়। সেরা খেলোয়াড়দের ক্ষেত্রেও এটা ঘটতে পারে। সাকিব ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। কেবল ভাবছি?’
ইত্তেফাক/টিএ
