ইউনাইটেডের হোঁচট, ক্লপের সামনে গার্দিওলা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:৩৭

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল লিভারপুল। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট তাদের। অপরাজিত তকমাটি ধরে রাখতে রবিবার (৩ অক্টোবর) বড় চ্যালেঞ্জের সামনে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গত কয়েক মৌসুমে ক্লপ-গার্দিওলা লড়াইটি ভিন্ন এক মাত্রা জুগিয়েছে। তা স্পষ্ট পেপ গার্দিওলার কথাতেই। অ্যানফিল্ডে যাওয়ার আগে সিটি কোচ বলেন, 'সে (ক্লপ) আমাকে ভালো কোচ হতে সাহায্য করেছে। খেলা নিয়ে ভাবতে, নিজেকে প্রমাণ করতে, সে আমাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। এই কারণেই আমি এখনো কোচিংয়ে আছি। কিছু কোচ আছে যারা আপনাকে এগিয়ে যাওয়ার পথে তাড়না দেবে। ক্লপ তাদের মধ্যে একজন।'

No description available.

ক্লপও গার্দিওলাকে প্রশংসা করে বলেন, 'প্রতিটা কোচের জন্যই তার মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের। ভুল করলে আপনাকে ফল ভোগ করতে হবে এবং সিটির বিপক্ষে সবসময় এটাই হয়ে আসছে। প্রতি বছর এই ম্যাচটি সত্যিই স্পেশাল। কেবল সেরাটা দিলেই এখানে জয়ের সুযোগ আসে।'

No description available.

এদিকে, শনিবার (২ অক্টোবর) এভারটনের কাছে হোচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। শুরুর একাদশে না থাকলেও এদিন প্রিমিয়ার লিগে নিজের ২০০ তম ম্যাচ খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোল পাননি। দলও ম্যাচ জিততে পারেনি।

ইত্তেফাক/টিএ