ঝিনাইদহে আদালতের মালখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শফিকুুল ইসলাম নামে এক নিহত ও পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। রবিবার (৩ অক্টোবর) দুপুরে মালখানার ভিতরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানার ভিতর ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি মারা গেছেন। পুলিশ সদস্যসহ অন্যরা চিকিৎসাধীন আছেন।
ইত্তেফাক/ইউবি
