জয়ে শেষ চারের আশা বেঁচে রইলো সাকিবদের

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:৫২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখলেন ইয়ন মরগান, সাকিব আল হাসানরা।

রবিবার আসরের ৪৯তম ম্যাচে দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। এদিন একাদশে ফেরা সাকিব শুরুতেই কোণঠাসা করে ব্যাটিং দলকে। দুর্দান্ত প্রচেষ্টায় উইলিয়ামসনকে রান আউটের পর শিকার করেন অভিষেক শর্মাকে। ৪ ওভার বল করে সাকিব এদিন খরচ করেছেন মাত্র ২০ রান। নিয়েছেন এক উইকেট।

Image

ছবি: টুইটার

নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ১১৫ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভেঙ্কাটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠিকে শুরুতেই হারিয়ে ফেলে কলকাতা। তবে দলকে পথ হারাতে দেননি শুবমান গিল। ৫১ বলে ৫৭ রান করে তিনি গড়ে দেন জয়ের ভিত। ২ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কলকাতা।

ইত্তেফাক/টিআর