গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার এক বিশেষ অংশ অনুযায়ী আরিয়ান খানকে ল্যান্ডলাইনে শাহরুখ খানের সঙ্গে দুই মিনিট কথা বলার সুযোগ দিয়েছে এনসিবি। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়। এসময় বাবার সামনে কাঁন্নায় ভেঙে পড়েন আরিয়ান।
জানা গেছে, এনসিবির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করার সময়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৩ বছর বয়সী আরিয়ান।
জিজ্ঞাসাবাদের সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। সোমবার তাকে ফের আদালতে তোলা হবে। সোমবারই তার জামিনের জন্য আবেদন করা হবে।

মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদকপার্টি থেকে শনিবার রাতে আরিয়ানসহ ৮ জনকে আটক করে এনসিবি। রবিবার বিকেলে মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহরুখপুত্রকে।
ইত্তেফাক/বিএএফ
