র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান হলেন লে. কর্নেল মশিউর রহমান 

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:০৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বুধবার আনুষ্ঠানিকভাবে এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন দায়িত্ব গ্রহণ করবেন মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ।

এছাড়া লে. কর্নেল খায়রুল ইসলাম পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।

ইত্তেফাক/কেএইচ/এসজেড