মিল্টন খন্দকারের কথা ও সুরে জয়-সিঁথির ‘মায়ের আগমনী’

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৬:২৯

দুর্গাপূজা উপলক্ষে বড় বাজেটে নির্মিত হয়েছে গানচিত্র ‘মায়ের আগমনী’। এর গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী জয় ও অবন্তী দেব সিঁথি। গানটিতে তাদের সঙ্গে কোরাস কণ্ঠ দিয়েছেন সুপ্রকাশ, শান্তা সাহা, দীপ্তি সরকার ও এনামুল।

৪ অক্টোবর রাতে সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন গীতিকার সুরকার মিল্টন খন্দকার। গানটি মিউজিক কম্পোজিশন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী অপু  আমান।

বড় বাজেটে গানটির একটি ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিও ডিটেকশনে ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির, ও রমনা কালী মন্দিরে এই গানের ভিডিওটির শুটিং হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও অলংকার এক ঝাঁক নৃত্যশিল্পী।

গানটি সম্পর্কে জয় বলেন, ‘মায়ের আগমনী গানটি’র জন্য বিশাল আয়োজনে একটা মিউজিক ভিডিও তৈরি হয়েছে, ইমন ভাই যথেষ্ট আন্তরিকতা নিয়ে ভিডিওটি তৈরি করেছেন। আর গানটিও চমৎকার হয়েছে। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির, ও রমনা কালী মন্দিরে এই গানের ভিডিওটির শুটিং হয়েছে। আশা করছি এবার পূজায় সারা দেশের মণ্ডপগুলোতে গানটি বাজবে।’

সিঁথি বলেন, ‘গানটি অনেক ভাল হয়েছে। গানটি যেহেতু পূজা উপলক্ষ্যে তাই আমরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। পূজা উপলক্ষ্যে কাজটি করতে পেরেও ভাল লেগেছে। এখন দর্শক শ্রোতাদের যদি ভাল লাগে তাহলেই আমাদের চেষ্টা স্বার্থক হবে।’

ইত্তেফাক/বিএএফ