বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হত্যা মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
নাটোর কারাগার থেকে দুলুকে কড়া নিরাপত্তার মধ্যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় দুলুর আইনজীবীরা তার জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে দুলুকে গ্রেপ্তারের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৫ সালের ১ জানুয়ারি নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ-বিএনপির কর্মীদের সংঘর্ষে রাকিব ও রায়হান নামের দুইজন নিহত হন। ওই সময় নিহত দুইজনকে দুইদলই তাদের কর্মী বলে দাবি করেছিলো। এই ঘটনায় নিহত রাকিবের বড় ভাই মোহাম্মদ আঞ্জির বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেছিলেন।
আরও পড়ুন: ছুরিকাঘাতে ভাবির মৃত্যু, চলে গেলেন আহত মাও
মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার উপ-পরিদর্শক খালিদ বিন তারিক ২০১৮ সালে ১৮ ডিসেম্বর এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে এই হত্যা মামলায় দুলুর জামিন না মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
ইত্তেফাক/কেকে

