চোটের কারণে আইপিএল ও বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৯:৩৬

মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে লোয়ার ব্যাক ইনজুরির কারণে আইপিএলের বাকি থাকা ম্যাচগুলি তো বটেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না অলরাউন্ডার স্যাম কারান।

Sam Curran looks forward to pick Dhoni, Fleming's brains - Rediff Cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড় ধাক্কা ইংল্যান্ডে। কোমরের চোটের জন্য টিম থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার স্যাম কারান। শনিবার আইপিএলে রাজস্থান ম্যাচেই তার চোট লেগেছিল। যা পরিস্থিতি, তাতে তার চোট সারতে সময় লাগবে। তাই বিশ্বকাপের টিম থেকে ছিটকে গেলেন তিনি।

Sam Curran worth a million, really?

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কুরানের স্ক্যানের পর চোটের হাল সম্পর্কে জানা গিয়েছে। তিনি দেশে ফিরে আসার পর আরও একদফা স্ক্যান হবে। রিপোর্ট দেখে মেডিক্যাল টিম তার রিহ্যাব ঠিক করবে। ইসিবি যাই বলুক না কেন, কারানের মতো পেসার অলরাউন্ডার না থাকাটা টিমের পক্ষে বিরাট চাপের। বিশেষ করে কুড়ি-বিশের ক্রিকেটে তিনি অত্যন্ত সফল প্লেয়ার। 

IndianPremierLeague on Twitter: "Curran strikes. Gets the big wicket of  #SRH Captain, Warner. Live - https://t.co/RhxMPBo6Ph #Dream11IPL… "

স্যামের চোট লাগায় তার বদলে ইংল্যান্ড টিমে ঢুকলেন ভাই টম কারান। রিজার্ভ টিমে থাকা রিসি টপলেও বিশ্বকাপ টিমের সঙ্গে যোগ দেবেন। 

ইওন মর্গ্যান, মইন আলি, জেমস রয়দের মতো যারা আইপিএল খেলতে ব্যস্ত, তাদের ছাড়াই মাসকটে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু দিল বাকি ইংল্যান্ড টিম। আগামী ১০ দিন সেখান থেকে তারা দুবাই যাবেন। বিশ্বকাপে নামার আগে ইংল্যান্ডের প্রথম ওয়ার্মআপ ম্যাচ ভারতের বিরুদ্ধে, ১৮ সেপ্টেম্বর।

ইত্তেফাক/এফএস