বদরগঞ্জের নারীরা ব্যস্ত সিদল তৈরিতে!

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:২৭

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

শীত মৌসুম আসার আগেই বদরগঞ্জ গ্রামাঞ্চলের নারীরা সিদল তৈরি ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। আর শীত এলে প্রতিটি ঘরেই রান্না করা হয় মজাদার মুখরোচক এ খাবারটি। প্রথমে দেশি কালো কচু মণ্ড করতে হয়। পরে মণ্ডের ভেতর ছোট মাছের শুঁটকির গুঁড়া দিয়ে একসঙ্গে পিষে গোল কিংবা চ্যাপটা করে রোদে শুকাতে হয়। এতেই তৈরি হয় সিদল। এরপর এটি ছাই দিয়ে মাটির হাঁড়িতে সংরক্ষণ করা হয়। উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের আলতাফুননেছা জানান, সিদল এতটাই জনপ্রিয় খাবার যে, গ্রামের কারো বাড়িতে সিদল রান্না হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না।