বাংলাদেশের উন্নয়নের মেরুদণ্ড কৃষক: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৯

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড কৃষক।  যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উন্নয়নে এক সঙ্গে কাজ করছে। 

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর  গ্রামে যুক্তরাষ্ট্রের পাইয়োনিয়ার পি ৩৩৫৫ জাতের হাইব্রিড বীজে চাষকৃত ভুট্টা ক্ষেত পরিদর্শনে আসেন মিলার। তিনি কৃষকদের সঙ্গে মত বিনিময় কালে এসব কথা বলেন।   

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ আরো উন্নত হোক। এ লক্ষ্যে বিশেষ করে কৃষিক্ষেত্রে ক্রমাগত সহায়তা দেওয়া হচ্ছে। 

আরো পড়ুন: ভারতের বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭

অনুষ্ঠানে ইউএসএআইডি’র   ভারপ্রাপ্ত কান্ট্রি মিশন প্রধান জেইলা সালাহী যান্ত্রিক চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ডাল, তেল, ধান ও ভুট্টা বীজ  উন্নয়নে আরো প্রযুক্তি সহায়তা দেওয়া হবে।অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/অনি