সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৪৮

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর সদর দপ্তরে তাদের মধ্যকার সৌজন্য সাক্ষাত হয়।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

No description available.

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাজ্যের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

ইত্তেফাক/এএইচপি