বিয়ে করে ইতালি থেকে নিজ দেশে ফিরেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। রবিবার তিনি ভারতের মুম্বাই ফেরেন। এ দিন দীপিকাকে নিয়ে মুম্বাইয়ে নিজের বাড়িতে যান রণবীর।
মুম্বাই বিমানবন্দরে দেখা যায়, ক্রিম রঙের সালোয়ার পরেছিলেন দীপিকা। সঙ্গে লাল বেনারসি চাদর। আর সোনার গয়না তো আছেই। অপরদিকে দীপিকার জীবন সঙ্গী রণবীর পরেছিলেন ক্রিম রঙের কুর্তার ওপর লাল বেনারসি প্রিন্টের জ্যাকেট। দুজনের পোশাকই ডিজাইন করে দিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, নিজেদের বিয়ের নাকি বিমা করিয়েছেন দীপিকা-রণবীর।
কোঙ্কনি এবং সিন্ধ্রি প্রথায় বিয়ের পর ছবি শেয়ার করেছিলেন এই জুটি। কড়া নিরাপত্তায় অতিথিদের ছবি না তুলতে অনুরোধ করেছিলেন তারা।
WATCH: Ranveer Singh and Deepika Padukone at Ranveer Singh's residence in Mumbai. They got married earlier this week in Italy's Lombardy pic.twitter.com/kgaiq87WTO
— ANI (@ANI) November 18, 2018
ইত্তেফাক/জেডএইচ
