বলিউড প্রযোজকের বাড়ি-দফতরে এনসিবির হানা

ইমতিয়াজের থেকে মাদক সংগ্রহ করতেন সুশান্ত

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০:০২

আরিয়ান খান এবং তার সঙ্গীদের গ্রেফতার করে থেমে নেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরও গভীরে গিয়ে তদন্ত করছে তারা। এবার বলিউডের প্রযোজক ইমতিয়াজ খাত্রির বান্দ্রার বাড়ি এবং অফিসে হানা দিলেন এনসিবির কর্মকর্তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাদককাণ্ডে এই প্রথম তার নাম উঠে আসেনি। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময় তাকে মাদক সরবরাহ করার অভিযোগ ওঠে ইমতিয়াজের বিরুদ্ধে। প্রয়াত অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (সিবিআই) ইমতিয়াজের বিষয়ে একাধিক তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ইমতিয়াজের থেকেই মাদক সংগ্রহ করতেন সুশান্ত।

ইমতিয়াজ ব্যবসায়ী পরিবারের ছেলে। বিভিন্ন নেতা-মন্ত্রীর সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে বলে জানিয়েছিলেন শ্রুতির আইনজীবী। কংগ্রেস-ঘনিষ্ঠ ইমতিয়াজই নাকি বলিউডের বিভিন্ন তারকাকে মাদক সরবরাহ করে থাকেন। তার কথায়, ‘আমি বলিউডের এমন অনেককেই চিনি যারা নিয়মিত ইমতিয়াজের থেকে মাদক সংগ্রহ করেন।’

ইত্তেফাক/বিএএফ