ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৮২ জন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:৫০

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন ভর্তি হয়েছেন। সেই সঙ্গে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫১৮ জন। আর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০ জনে। নতুন করে যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকাতেই ১৪৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৯ জন রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১৬ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪২ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৭৪ রোগী ভর্তি রয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি