গাইবান্ধা শহরের রেলগেট এলাকায় সড়ক সংকুচিত করে চার লেনের কাজ করছে সওজ। ইতোমধ্যে ৬ ফুটের বদলে ৪ ফুট বিভাজক নির্মাণ করা হয়েছে। সড়ক সংকুচিত রেখেই কার্পেটিং করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
গাইবান্ধা সওজ সূত্র জানায়, সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনের পর শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে রেলওয়ের স্থাপনা উচ্ছেদে রেল বিভাগকে চিঠি দেওয়া হয়। কিন্তু সওজ এবং রেল বিভাগের দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রিতার কারণে এখনো রেলওয়ের স্থাপনা উচ্ছেদ হয়নি।
এ বিষয়ে গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার বলেন, রেলের স্থাপনা উচ্ছেদ হবার পর রেলগেট এলাকায় সড়কটি প্রশস্ত করা হবে।
ইত্তেফাক/এমএএম
