গয়েশ্বরের বাড়ির পূজামণ্ডপে প্রতিমন্ত্রী নসরুল হামিদ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৯:৫৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গয়েশ্বরের সঙ্গে দুপুরের খাবারও খান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তিনটি ছবি দিয়ে লিখেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গয়েশ্বর দা’র বাড়িতে।’ ফেসবুকে তার ওই স্ট্যাটাসে দুই ঘণ্টার মধ্যে বারো হাজারের বেশি লাইক পড়েছে। মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৪০০ জন। যার বেশিরভাগই প্রশংসামূলক। 

পোস্টে কে এম আলাউদ্দিন নামের একজন লিখেছেন, 'এটাই হোক আগামীর রাজনীতি- ভ্রাতৃত্ব, সৌহার্দ, জনকল্যাণমুখী।' আবিদ আরশাদ নামের আরেকজন লিখেছেন, 'এ যেন অনন্য এক সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। শুভকামনা…'

ইত্তেফাক/এসএ