আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরো পড়ুন: নেপিয়ারে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
